২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীর ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ–২০২৫।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবারের আসরে দেশের বিভিন্ন জেলা, সংস্থা ও ক্লাবের নারী বেসবল দল অংশ নেবে বলে জানা গেছে।
অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নিচের লিংকে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হয়েছে:
রেজিস্ট্রেশন ফর্ম
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতাটির মূল লক্ষ্য দেশের নারীদের মধ্যে বেসবল খেলার প্রসার ঘটানো এবং প্রতিভাবান নতুন খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়া।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।