কম খরচে নারীদের সাঁতার কোর্স

নারী ক্রীড়ার বিকাশে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আগামী ৫ অক্টোবর ২০২৫ থেকে স্থানীয় পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

প্রশিক্ষণ চলবে সপ্তাহে পাঁচ দিন (রবিবার থেকে বৃহস্পতিবার)শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে প্রশিক্ষণ বন্ধ থাকবে।

প্রতিদিন প্রশিক্ষণ চারটি সময়সূচিতে অনুষ্ঠিত হবে:

  • সকাল: ১১:০০টা – ১২:০০টা

  • দুপুর: ১২:০০টা – ১:০০টা

  • বিকাল: ৩:০০টা – ৪:০০টা

  • বিকাল: ৪:০০টা – ৫:০০টা

প্রশিক্ষণে ভর্তি হতে আগ্রহীরা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসের দ্বিতীয় তলায় সরাসরি যোগাযোগ করতে পারবেন।
ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা, এবং মাসিক ফি ৪,০০০ টাকা

অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ: ০২-৫৫০০০৮৯৯

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে নারীদের মধ্যে সাঁতারকে জনপ্রিয় করা ও ভবিষ্যতের প্রতিযোগিতামুখী সাঁতারু তৈরি করাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *