পারলেন না সোয়াদ, বিদায় নিলেন বাছাই পর্বেই

মালয়েশিয়ায় চলতি “Allianz Malaysia Super 100, 2025” আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার বাছাই পর্ব থেকেই ছিটকে পড়েছেন বাংলাদেশের শীর্ষ ব্যাডমিন্টন তারকা খন্দকার আব্দুস সোয়াদ

মঙ্গলবার বাছাইপর্বের খেলায় বাংলাদেশের আব্দুস সোয়াদ থাইল্যান্ডের কোরাক্রিত লাওত্রাকুলের কাছে ১২-২১, ১৬-২১ পয়েন্টে হেরে যান। বিশ্ব র‍্যাংকিংয়ে কোরাক্রিতের অবস্থান ২৬৪-তম, আর সোয়াদের অবস্থান ৩২৬। এ পরাজয়ের ফলে সোয়াদের পক্ষে রাউন্ড অব ৬৪-এ ওঠা সম্ভব হলো না। বুধবার রাউন্ড অব ৬৪-এ কোরাক্রিত খেলবেন ভারতের রবির সঙ্গে। টুর্নামেন্টটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

খন্দকার আব্দুস সোয়াদ বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে র‍্যাংকিংয়ের প্রথম স্থানে রয়েছেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্য সোয়াদ ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (২০২৫) হ্যাটট্রিক শিরোপা অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *