সোমবার ঢাকায় অ্যাম্পিউটি ফুটবল কার্নিভাল

ফাইল ছবি

প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য ক্রীড়া উৎসব—‘অ্যাম্পিউটি ফুটবল কার্নিভাল ২০২৫’। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এ আয়োজন করছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)

কার্নিভালটি অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ঢাকার আসাদ গেটের সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড ফর ডিজ্যাবলড মাঠে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই আয়োজনে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম।

আয়োজনে থাকবে অ্যাম্পিউটি ফুটবল প্রতিযোগিতা, সঙ্গে অংশগ্রহণকারীদের জন্য খাবার ও স্ন্যাকসের আয়োজন

এনপিসি বাংলাদেশ জানিয়েছে, কার্নিভালে শুধুমাত্র নিবন্ধিত অ্যাম্পিউটি ফুটবল খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পারবেন। তবে সব দর্শকদের জন্য খেলা উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে উন্মুক্তভাবে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ফুটবলের মাধ্যমে আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকরা বলেন, “আমরা চাই এই কার্নিভালের মাধ্যমে সবাই বুঝুক—খেলাধুলা সবার জন্য। প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং নতুন সম্ভাবনার সূচনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *