সিআরপি-তে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মার্শাল আর্টস প্রশিক্ষণ

সাভারের সিআরপি-তে (Centre for the Rehabilitation of the Paralysed) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী এক বিশেষ মার্শাল আর্টস প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এটাই প্রথম।

প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করে সিআরপি এবং বাংলাদেশ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (এনপিসি)। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসির অধ্যাপক জিবিন গাও এবং উইলিয়াম রিচার্ড জনসন। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে প্রোগ্রামের ফিল্ড মনিটর হিসেবে যুক্ত ছিলেন ড. সাংজিন ইউনডংচান কিম

১১-১৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৫ জন প্রতিবন্ধী খেলোয়াড় ও ১০ জন ক্রীড়া সংগঠক। ইউনেস্কো’র সহায়তায় পরিচালিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার অব মার্শাল আর্টস ফর ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট এই প্রশিক্ষণ কার্যক্রমে অর্থায়ন করে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। ভবিষ্যতে আমরা এই প্রশিক্ষণ আরও বিস্তৃত আকারে আয়োজন করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *