আর্চারি কোচেস রিফ্রেশার কোর্স ১১ অক্টোবর থেকে

দেশের কোচদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে বাংলাদেশ এফেডারেশন আয়োজন করছে “আর্চারি কোচেস রিফ্রেশার কোর্স–২০২৫”। কোর্সটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত, গাজীপুরের টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমিতে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে থিওরি ও প্র্যাক্টিক্যাল উভয় সেশন।

কোর্সের মূল তথ্য:

  • অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না
  • খাওয়া-দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা ফেডারেশনের পক্ষ থেকে থাকবে
  • পরীক্ষায় উত্তীর্ণ কোচরা ভবিষ্যতে স্কুল, কলেজ বা জেলা পর্যায়ে কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাবেন
  • শুধুমাত্র যারা পূর্বে কোচেস / লেভেল–১ / লেভেল–২ কোর্স সম্পন্ন করেছেন বা বর্তমানে কোচিংয়ের দায়িত্বে আছেন, তারাই আবেদন করতে পারবেন

রেজিস্ট্রেশন ও রিপোর্টিং নির্দেশনা:

  • আগ্রহী কোচদের যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে
  • সিলেকশনের পর অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে
  • রিপোর্টিং তারিখ: ১০ অক্টোবর ২০২৫
  • স্থান: আর্চারি ট্রেনিং একাডেমি, টঙ্গী
  • অংশগ্রহণকারীদের ল্যাপটপ (যদি থাকে) সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে

আহ্বান:

বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানিয়েছে, “আমরা চাই নতুন ও অভিজ্ঞ সবাই এই প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষতা আরও উন্নত করুন এবং দেশের আর্চারিকে এগিয়ে নিয়ে যান।”

যোগাযোগ: প্রিন্স মোহাম্মদ সায়েম – ০১৮৪২০৫০৮৯৭
Email: barchery@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *