বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম (পল্টন)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফেডারেশন কাপ ২০২৫ টেবিল টেনিস টুর্নামেন্ট”।
ইভেন্টের ধরন:
১. পুরুষ দলগত
২. মহিলা দলগত
৩. পুরুষ একক
৪. মহিলা একক
অংশগ্রহণের যোগ্যতা:
ঢাকা মেট্রোপলিটন লিগে অংশগ্রহণকারী সব দল এবং ফেডারেশনের অনুমোদিত খেলোয়াড়রা অংশ নিতে পারবেন। তবে এ বছর যেসব দল লিগে অংশ নেয়নি, তাদের বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অনুমোদনপত্র সংগ্রহ করে অংশ নিতে হবে।
এন্ট্রি ফি:
-
দলগত ইভেন্ট: ৩,০০০ টাকা
-
একক ইভেন্ট: ৫০০ টাকা
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
-
অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নির্ধারিত বিকাশ মার্চেন্ট নাম্বার ০১৯১৯০১২৮৮৩-এ ফি পরিশোধ করে একটি পেমেন্ট স্ক্রিনশটসহ ফেডারেশনের ই-মেইল member.btttf@gmail.com এ পাঠাতে হবে।
-
রেজিস্ট্রেশন সম্পন্নের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫।
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
-
প্রতিটি ক্লাব একটিমাত্র দল নিবন্ধন করতে পারবে।
-
কোনো খেলোয়াড় একাধিক দলে খেলতে পারবেন না।
-
টুর্নামেন্ট পরিচালনা ও রেফারিংয়ে ফেডারেশনের নিয়মাবলি প্রযোজ্য হবে।
-
ম্যাচগুলো আন্তর্জাতিক নিয়মে অনুষ্ঠিত হবে এবং সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স জাতীয় নির্বাচনে বিবেচনা করা হতে পারে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাসিমুল হাসান জানিয়েছেন,
“ফেডারেশন কাপের মাধ্যমে সারা দেশের খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তোলা এবং নতুন প্রতিভা খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য।”
যোগাযোগ: ০১৭০৫২০৩০৮৫
ইমেইল: gsbttf@gmail.com