ভুটানে সাবা কাউন্সিল সভা অনুষ্ঠিত

রবিবার (১২ অক্টোবর) ভুটানের রাজধানী থিম্পুতে  চতুর্থ সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) কো-অর্ডিনেশন কাউন্সিল মিটিং ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ভুটান বাস্কেটবল ফেডারেশন আয়োজিত এ বৈঠকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাবা কাউন্সিল সদস্য এবং ফিবা এশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই বৈঠকে বাংলাদেশ থেকে সাবা কাউন্সিল সদস্য রণজিৎ চন্দ্র দাস অংশ নেন।

সভায় দক্ষিণ এশিয়ায় বাস্কেটবলের উন্নয়ন, বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন, রেফারি ও কোচ উন্নয়ন কার্যক্রম, এবং ফিবা এশিয়ার সহযোগিতায় আঞ্চলিক লিগ আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

সভায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় বাস্কেটবলের প্রসার ও প্রতিযোগিতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাবা কাউন্সিল সদস্য রণজিৎ চন্দ্র দাস জানান, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ বাস্কেটবলের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *